Dr. Mouhtasim Billah Rifat

নির্ভরযোগ্য চিকিৎসাতথ্য

স্বাগতম,
আমি ডা. মুয়তাসিম বিল্লাহ রিফাত

সবার কাছে নির্ভরযোগ্য চিকিৎসাতথ্য পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। চিকিৎসা বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় আপনার কাছে তুলে ধরার এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর এই ওয়েবসাইটটির পথচলা।

ডা. মুয়তাসিম বিল্লাহ রিফাত

ডা. মুয়তাসিম বিল্লাহ রিফাত

MBBS (SSMC) BMDC Reg No A-148365

ভেরিফাই করুন
ডিজিটাল হেলথ টুলস

আপনার স্বাস্থ্য নিজে যাচাই করুন

ঘরে বসেই আধুনিক ও নির্ভরযোগ্য ডিজিটাল ক্যালকুলেটরগুলোর সাহায্যে আপনার শারীরিক ফিটনেস এবং স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করুন।

BMI ক্যালকুলেটর

আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন জানুন

BMI চেক করুন

ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর

জীবনযাত্রা, বয়স এবং অন্যান্য শারীরিক লক্ষণ বিশ্লেষণ করে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু তা জানুন।

ঝুঁকি যাচাই করুন

জরুরী স্বাস্থ্যগত অবস্থা ও প্রাথমিক করণীয়

যেকোনো জরুরি মুহূর্তে ঘাবড়ে না গিয়ে নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন এবং প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করুন।

বুকে তীব্র ব্যথা (হার্ট অ্যাটাক)

  • লক্ষণ: বুকে প্রচন্ড চাপ, ব্যথা বাম হাত বা চোয়ালে ছড়িয়ে পড়া, প্রচণ্ড ঘাম হওয়া।
  • করণীয়: রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন। কোনো পরিশ্রম করতে দেবেন না।
  • হাসপাতাল: দ্রুত হাসপাতালে নিয়ে ইসিজি (ECG) করান।

হঠাৎ একপাশ অবশ (স্ট্রোক)

  • লক্ষণ: হাত-পা অবশ হওয়া, মুখ একদিকে বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া।
  • করণীয়: রোগীকে একদিকে কাত করে শুইয়ে দিন। মুখে কোনো খাবার দেবেন না।
  • হাসপাতাল: স্ট্রোকের চিকিৎসায় সময় খুবই গুরুত্বপূর্ণ, দ্রুত হাসপাতালে নিন।

তীব্র শ্বাসকষ্ট (অ্যাজমা)

  • লক্ষণ: শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হওয়া, বুকের ভেতর বাঁশির মতো শোঁ শোঁ শব্দ হওয়া।
  • করণীয়: রোগীকে সোজা করে বসান। নিজের ইনহেলার থাকলে ব্যবহার করান।
  • হাসপাতাল: শ্বাসকষ্ট না কমলে দ্রুত অক্সিজেন সুবিধাযুক্ত হাসপাতালে নিতে হবে।
Scroll to Top